আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
দারুল হিকাম প্রগ্রেসিভ একাডেমি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও নৈতিক শিক্ষার সমন্বয়ে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
আমাদের উদ্দেশ্যসমূহ হলো—
-
মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদান
-
শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ
-
শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা
-
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি উন্নয়ন
-
সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে সার্বিক বিকাশ
আমরা প্রতিশ্রুতিবদ্ধ—
শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে। দারুল হিকাম প্রগ্রেসিভ একাডেমি ভবিষ্যতেও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাজে অবদান রেখে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।